Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সারাদেশ

রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ঝুলছিল ভ্যানচালকের ম/র/দে/হ

রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ঝুলছিল ভ্যানচালকের  ম/র/দে/হ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের মরদেহ ঝুলতে দেখেন পথচারীরা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ঝুলছিল ভ্যানচালকের ম/র/দে/হ
0:00 0:00
1.0x