Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -সিজন-৩-এর মেগা  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-৩ সদর- আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।২নং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন এবং মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,  বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান খাঁ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ডিগ্রীচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মাতব্বর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি ও সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ফাইনাল খেলায় মাচ্চর ইউনিয়ন ফুটবল একাডেমি, ফরিদপুর এবং চর শ্যামনগর ফুটবল একাডেমি, রাজবাড়ী মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে চর শ্যামনগর ফুটবল একাডেমি। এর মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে ৪০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, রেফারি ও ধারাভাষ্যকারদের সম্মাননা স্মারক দেওয়া হয়।স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফরিদপুর | 1 week ago
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে, সর্বশেষ প্রতি ভরিতে ৫,৪৮১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, সবশেষ গত ৩০ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 1 week ago
এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি

এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫১.১২ শতাংশ। এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।মেয়েদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪৭.১৪ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

শিক্ষা | 1 week ago
এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। এবার ৯ হাজার ৩৯০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ২০২৫ সালে পাশ করেছিল ৩৪৫ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর। এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষা | 1 week ago
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়।সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

শিক্ষা | 1 week ago
এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।আজ এইচএসসির ফল প্রকাশ: এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরেমুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষা | 1 week ago
তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম।রেজাউল করিম বলেন, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের দুই দিন পর গতকাল রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।পিবিআই জানিয়েছে, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত মঙ্গলবার সন্ধ্যার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে তাঁদের ভবনের নিচে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ বলে শনাক্ত করেন। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার রাতে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।

জাতীয় | 1 week ago
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি

ভূতুড়ে পোশাক, কুমড়োর মুখে আগুনের আলো, বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহ আর রহস্যময় সাজসজ্জা—প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন। কারও কাছে এটি নিছক আনন্দ-উৎসব, কারও কাছে ভৌতিক আবহে নিজেকে নতুনভাবে উপস্থাপনের উপলক্ষ।কিন্তু এই উৎসবের পেছনে রয়েছে হাজার বছরের পুরোনো ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, লোককথা এবং সাংস্কৃতিক বিবর্তনের এক বিচিত্র আখ্যান।হ্যালোইনের ইতিহাসের শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে প্রায় দুই হাজার বছর আগে। বর্তমান আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং উত্তর ফ্রান্সের কিছু অঞ্চলে বসবাসকারী প্রাচীন কেল্টিক জনগোষ্ঠী পালন করত ‘সামহেইন’ (Samhain) নামের একটি উৎসব। প্রতি বছর ৩১ অক্টোবর সন্ধ্যায় শুরু হতো এই উৎসব।কেল্টিকদের বিশ্বাস ছিল, এ সময় গ্রীষ্মের বিদায় ঘটে এবং শীতের সূচনা হয়। একই সঙ্গে জীবিত মানুষের জগৎ ও মৃত আত্মাদের জগতের মধ্যকার সীমারেখা অনেকটা অস্পষ্ট হয়ে আসে।তাদের ধারণা ছিল, এ রাতে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে। অশুভ আত্মার হাত থেকে নিজেদের রক্ষা করতে তারা বড় বড় আগুন জ্বালাত, বিশেষ পোশাক পরত এবং নানা আচার পালন করত।সামহেইন ছিল মূলত ফসল কাটার মৌসুমের সমাপ্তি এবং শীতের আগমনী উৎসব। তবে এর সঙ্গে জড়িয়ে ছিল মৃত্যু, আত্মা ও পরকাল নিয়ে নানা বিশ্বাস।সময়ের সঙ্গে ইউরোপে খ্রিষ্টধর্মের প্রসার ঘটতে থাকে। অষ্টম শতকে পোপ তৃতীয় গ্রেগরি ১ নভেম্বরকে ‘অল সেইন্টস ডে’ বা সব সাধুর দিবস হিসেবে নির্ধারণ করেন। এর আগের সন্ধ্যা পরিচিত হয় ‘অল হ্যালোজ ইভ’ নামে।পরবর্তী সময়ে এই নাম সংক্ষিপ্ত হয়ে দাঁড়ায় ‘হ্যালোইন’। এভাবেই প্রাচীন কেল্টিক ঐতিহ্য, খ্রিষ্টীয় ধর্মীয় আচার এবং স্থানীয় লোকবিশ্বাসের সংমিশ্রণে হ্যালোইনের পরিচিত রূপ ধীরে ধীরে গড়ে ওঠে।হ্যালোইনের অন্যতম পরিচিত প্রতীক হলো চোখ-মুখ খোদাই করা আলোকিত কুমড়ো। একে বলা হয় ‘জ্যাক-ও'-ল্যান্টার্ন’ (Jack-o'-lantern)। এর পেছনে রয়েছে আয়ারল্যান্ডের একটি লোককথা। গল্পের চরিত্র স্টিঞ্জি জ্যাক নামের এক ব্যক্তি, যে শয়তানকে ধোঁকা দিয়েছিল। মৃত্যুর পর স্বর্গ ও নরক—কোথাও তার স্থান হয়নি। অন্ধকার পথে ঘুরে বেড়ানোর সময় আলো হিসেবে সে ব্যবহার করত একটি খোদাই করা শালগমের ভেতরে রাখা জ্বলন্ত কয়লা।আইরিশরা এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে শালগম ও অন্যান্য সবজিতে মুখ খোদাই করে আলো রাখত। পরবর্তী সময়ে আয়ারল্যান্ডের অভিবাসীরা আমেরিকায় গিয়ে দেখতে পান, সেখানে কুমড়ো সহজলভ্য এবং আকারেও বড়। ফলে শালগমের পরিবর্তে কুমড়োই হয়ে ওঠে হ্যালোইনের প্রধান প্রতীক।উনিশ শতকে ইউরোপ থেকে বিপুলসংখ্যক আইরিশ ও স্কটিশ অভিবাসী উত্তর আমেরিকায় পাড়ি জমান। তাদের সঙ্গে আমেরিকায় পৌঁছে যায় হ্যালোইনের নানা ঐতিহ্য। ধীরে ধীরে উৎসবটি ধর্মীয় ও লোকজ আচার থেকে সামাজিক আনন্দ-উৎসবে রূপ নিতে শুরু করে। বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে হ্যালোইন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শিশুদের বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহের প্রথা ‘ট্রিক অর ট্রিট’ (Trick-or-Treat) বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। শিশুরা ভূত, ডাইনি, ভ্যাম্পায়ার, সুপারহিরো কিংবা বিভিন্ন কাল্পনিক চরিত্রের পোশাক পরে প্রতিবেশীদের দরজায় কড়া নাড়ে। মিষ্টি না দিলে মজার ছলে দুষ্টুমি করার হুমকি দেওয়াই এই প্রথার নামের মধ্যে নিহিত।বর্তমানে হ্যালোইন শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব। হ্যালোইনে ভূত, কঙ্কাল, ডাইনি, ভ্যাম্পায়ার কিংবা দানবের পোশাক পরার ঐতিহ্যের সঙ্গে প্রাচীন সামহেইন উৎসবের যোগ রয়েছে। কেল্টিকদের বিশ্বাস ছিল, এ সময় অশুভ আত্মারা পৃথিবীতে বিচরণ করে। তাই মানুষ নিজেদের পরিচয় আড়াল করতে ভীতিকর পোশাক ও মুখোশ ব্যবহার করত। উদ্দেশ্য ছিল আত্মাদের বিভ্রান্ত করা এবং তাদের ক্ষতি থেকে রক্ষা পাওয়া। সময়ের পরিবর্তনে সেই ধর্মীয় ও লোকবিশ্বাসভিত্তিক প্রথা পরিণত হয়েছে বিনোদনের অংশে। এখন হ্যালোইনে শুধু ভৌতিক চরিত্র নয়, জনপ্রিয় সিনেমা, কার্টুন, কমিকস এবং ইতিহাসের নানা চরিত্রের পোশাকেও মানুষ সেজে ওঠে।একুশ শতকে হ্যালোইন একটি বৈশ্বিক বিনোদন ও বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় থিম পার্টি, কস্টিউম প্রতিযোগিতা, ভৌতিক বাড়ি, কুমড়ো খোদাইয়ের অনুষ্ঠান এবং বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডও এই উৎসবকে কেন্দ্র করে বিশেষ পণ্য, পোশাক, সাজসজ্জার সামগ্রী ও মিষ্টি বাজারজাত করে। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে হ্যালোইন আনন্দ, কল্পনা ও সৃজনশীলতার এক অনন্য উপলক্ষ। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের কাছেও এটি বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং ভিন্নধর্মী সাজে উৎসব উদ্‌যাপনের সুযোগ।বাংলাদেশে হ্যালোইন এখনো মূলধারার কোনো ঐতিহ্যবাহী উৎসব নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, আন্তর্জাতিক বিনোদনজগৎ এবং বৈশ্বিক সংস্কৃতির প্রভাবে তরুণ প্রজন্মের মধ্যে এর পরিচিতি বাড়ছে। ঢাকাসহ বিভিন্ন শহরে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, ক্যাফে ও বিনোদনকেন্দ্রে হ্যালোইন উপলক্ষে বিশেষ সাজসজ্জা, কস্টিউম পার্টি ও থিমভিত্তিক আয়োজন দেখা যায়। বিশেষ করে তরুণদের কাছে হ্যালোইন হয়ে উঠছে ছবি তোলা, সৃজনশীল পোশাক তৈরি এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ।উৎপত্তি ও প্রাচীন ইতিহাস (সামহেইন)কেল্টিক উৎসব: প্রায় ২,০০০ বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও উত্তর ফ্রান্সে বসবাসকারী কেল্টিক জাতি ১ নভেম্বর তাদের নতুন বছর বা 'সামহেইন' (Samhain) উৎসব পালন করত। তারা এই দিনটিকে গ্রীষ্মের শেষ এবং অন্ধকার শীতের শুরু বলে মনে করত। প্রেতাত্মার বিশ্বাস: কেল্টিকদের ধারণা ছিল, ৩১ অক্টোবর রাতে জীবিত ও মৃত জগতের মধ্যকার সীমানা রেখা মুছে যায়। এ রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে এবং ফসলের ক্ষতি বা নানা অনর্থ ঘটাতে পারে। ছদ্মবেশ ও আগুন: অশুভ আত্মাদের হাত থেকে বাঁচতে ও তাদের বিভ্রান্ত করতে কেল্টিকরা পশুর চামড়া, ভূতের মুখোশ পরত এবং বড় বড় আগুনের কুণ্ডলী (Bonfire) জ্বালাত। খ্রিস্টীয় প্রভাব ও নামকরণঅল হ্যালোস ইভ: অষ্টম শতাব্দীতে পোপ গ্রেগরি ৩, ১ নভেম্বরকে 'অল সেন্টস ডে' (All Saints' Day) বা সমস্ত সাধু দিবস হিসেবে ঘোষণা করেন। এই সাধু দিবসের আগের সন্ধ্যা বা ৩১ অক্টোবরকে বলা হতো 'অল হ্যালোজ ইভ' (All Hallows' Eve)। নামের রূপান্তর: সময়ের সাথে স্কটিশ ভাষায় এই 'অল হ্যালোজ ইভ' কথাটি সংক্ষিপ্ত হতে হতে 'হ্যালোইন' (Halloween) রূপ ধারণ করে। ১৭৪৫ সালের দিকে ইংরেজি ও স্কটিশ উচ্চারণে শব্দটি বর্তমান রূপ পায়। [1, 2, 3]আমেরিকায় বিস্তার ও আধুনিক রূপআইরিশ অভিবাসী: ১৯ শতকের মাঝামাঝি সময়ে (বিশেষ করে ১৮৪৬ সালের দিকে আয়ারল্যান্ডের ভয়াবহ দুর্ভিক্ষের সময়) লাখ লাখ আইরিশ মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং তাঁদের সাথে হ্যালোইনের লোকাচার ও ঐতিহ্যও সেখানে নিয়ে যান। কুমড়ো বা জ্যাক-ও-লণ্ঠন: প্রাচীন যুক্তরাজ্যে শালগম বা আলু খোদাই করে ভেতরে আলো জ্বালানো হতো। আমেরিকায় আসার পর মিষ্টি কুমড়ো সহজলভ্য হওয়ায় তা কুমড়ো খোদাই করে 'জ্যাক-ও-লণ্ঠন' (Jack-o'-lantern) বানানোর রীতি চালু হয়।ট্রিক অর ট্রিট ও উৎসব: বর্তমানে হ্যালোইন মূলত ৩১ অক্টোবর রাতে মুখোশ পরা, শিশুদের বাড়ি বাড়ি গিয়ে চকলেট বা ক্যান্ডি চাওয়ার ("ট্রিক অর ট্রিট"), কুমড়ো খোদাই এবং ভূতুড়ে পার্টি করার একটি সর্বজনীন ও আনন্দঘন উৎসবে রূপ নিয়েছে। হ্যালোইনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে, এটি শুধুই ভূত-প্রেত আর ভয়ংকর সাজসজ্জার উৎসব। কিন্তু এর ইতিহাস বলছে ভিন্ন কথা। এর সঙ্গে মিশে আছে প্রাচীন মানুষের প্রকৃতিনির্ভর জীবন, ঋতু পরিবর্তনের অনুভূতি, মৃত্যু নিয়ে ভাবনা, ধর্মীয় বিশ্বাস এবং অভিবাসীদের সাংস্কৃতিক স্মৃতি। প্রায় দুই হাজার বছরের পুরোনো সামহেইন থেকে শুরু করে আধুনিক কুমড়োর আলো, ট্রিক অর ট্রিট এবং কস্টিউম পার্টি—হ্যালোইন সময়ের সঙ্গে নিজেকে বদলেছে বারবার।

আন্তর্জাতিক | 1 week ago
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। আমাদের আগের দুটি লংমার্চ জনগণের সহযোগিতায় সফল হয়েছে।’তিনি আরও বলেন, সাত দফা দাবির মধ্যে মূল দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। এ দাবি আদায় হলে বাকি ছয়টি দাবি মাথাচাড়া দিত না। বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে।জামায়াত আমির বলেন, ‘অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা তাদের পরিণতি ভোগ করছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নিন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আদায় করে আমরা ছাড়ব।’ যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।’লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না।’ তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, তারা জুলাই বিপ্লবের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছেন। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে এবং জনগণকে অসম্মান করছে। তিনি বলেন, গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তেল-গ্যাস সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধন কমিটি করে সরকার একদলীয় শাসনের পথে হাঁটছে। জুলাই সনদের সঙ্গে গাদ্দারি করে সরকার জনগণকে লাল কার্ড দেখিয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের কর্মীদের আহত করারও নিন্দা জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, এমপি মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক সমাবেশ সঞ্চালনা করেন।লংমার্চের বহর পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভায় অংশ নেবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দুটি লংমার্চ করে ১১ দলীয় ঐক্য।

রাজনীতি | 1 week ago
আজকের মধ্যে ওই সব সরকারি বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ

আজকের মধ্যে ওই সব সরকারি বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ

সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, এমন হুঁশিয়ারি দিয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। গণবিজ্ঞপ্তিতে শনিবারের (৩১ অক্টোবর) মধ্যে ওই সব বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া ব্যাক্তিকেই বসবাস করতে বলা হয়েছে।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যদের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।এতে বলা হয়, এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।পরিদপ্তর সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

জাতীয় | 1 week ago