Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

জুলাই আন্দোলনে শরীরে ৯টি গুলি লাগার দাবি; হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশি তদন্তে

জুলাই আন্দোলনে শরীরে ৯টি গুলি লাগার দাবি; হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশি তদন্তে

জুলাই আন্দোলনে শরীরে ৯টি গুলি লাগার দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক। তবে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র।তদন্তে দেখা গেছে, ওই যুবক আদৌ আহত হননি। মামলার সঙ্গে জমা দেওয়া চিকিৎসার কাগজপত্রও ভুয়া।এক প্রতিবেদনে বিডিনিউজ জানায়, এ ঘটনায় শেখ হাসিনাসহ ৮৪ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন প্রতিবেদনটি দাখিল করেন।তদন্ত কর্মকর্তা বলেন, বাদী ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে মামলা করেছেন। আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।মামলার আট আসামিকে গ্রেপ্তার দেখানো হলেও তারা এ মামলায় গ্রেপ্তার হননি। অন্য মামলায় কারাগারে থাকা অবস্থায় তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালত বাদীর প্রতি নোটিশ জারির নির্দেশ দিয়ে আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ, সলিম উল্লাহ পাটোয়ারী, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, মিলন হোসেন, মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান তামান্না ও স্বপ্না খন্দকার।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নূর হোসেন মামলার সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার কাগজপত্র জমা দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য যাচাই করে দেখা যায়, তিনি সেখানে কোনো চিকিৎসা নেননি।ব্যবস্থাপত্রের ধরনও হাসপাতালের প্রচলিত পদ্ধতির সঙ্গে মেলেনি। হাসপাতালের ক্যাশ মেমো ও রোগীর আইডি নম্বর যাচাই করেও অন্য ব্যক্তিদের তথ্য পাওয়া গেছে।এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদের সরকারি গেজেটেও নূর হোসেনের নাম পাওয়া যায়নি। এসব তথ্যের ভিত্তিতে তার আহত হওয়ার দাবি মিথ্যা এবং মামলার অভিযোগ প্রাথমিকভাবে মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।২০২৪ সালের ১ ডিসেম্বর করা মামলায় নূর হোসেন দাবি করেছিলেন, ওই বছরের ৪ আগস্ট মোহাম্মদপুরের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় তার শরীরে পিঠে ছয়টি, বাঁ পায়ে দুটি ও ডান পায়ে একটি গুলি লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তথ্য সূত্র: কালের কণ্ঠ

জাতীয় | 1 week ago
এইচএসসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের বদলে এবার নতুন নম্বর এসএমএস পাঠাতে হবে

এইচএসসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের বদলে এবার নতুন নম্বর এসএমএস পাঠাতে হবে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট পোর্টাল, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।যেভাবে জানা যাবে ফলাফল: অনলাইনে ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে: পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে নিজেদের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।এসএমএসের মাধ্যমে (নতুন নম্বর): মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানার নম্বরে এবার বড় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ড। আগের ১৬২২২ নম্বরের বদলে এবার নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে। যেকোনো মুঠোফোন থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে স্পেস দিয়ে 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: HSC Dha 123456 2026)।উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী এবার অনুপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হলেও পরবর্তীতে সেগুলো সম্পন্ন করা হয়।

শিক্ষা | 1 week ago
রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে

রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছালো।বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান। তিনি বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৭টার পরপরই ইউরেনিয়ামবাহী লরি প্রকল্প এলাকায় পৌঁছেছে।এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

জাতীয় | 1 week ago
এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু?

এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু?

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে?ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ক্রিকেটেও আইসিসি বর্ষসেরা পুরস্কার আছে। তবে সেই জৌলুস নেই। সেজন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিচ্ছে। ২০২১ থেকে তাতে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও। এছাড়া উঠতি ক্রিকেটারদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৪ পর্যন্ত। সেবার সেরা টেস্ট ক্রিকেটার হন ভারতের জাসপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫ সালে কাউকে পুরস্কৃত করা হয়নি।কেন? আইসিসি চাইছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পুরস্কারকে বড় মঞ্চে দিতে। ২০২৬-ও শেষের পথে। সেক্ষেত্রে গত দুই বছরকে একটা মৌসুম হিসেবে ধরে ভবিষ্যতে বড় করে অনুষ্ঠান করতে চান জয় শাহরা। যাকে ফুটবলের ব্যালন ডি’অরের মতো দেখা হবে। সেটা হতে পারে ২০২৭ সালে। আইসিসির এক কর্মকর্তা এ নিয়ে মুখও খুলেছেন। তিনি বলেন, ‘এটাই সুযোগ, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চ দেওয়ার। যাতে সমর্থকরাও এই নিয়ে আলোচনা করার সুযোগ পান।’তার ভাষ্যমতে, ‘আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছে। কিন্তু ২০২৫ সালের পুরস্কার আমরা ইচ্ছাকৃত দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি, বড় দলগুলো এবং খেলোয়াড়দের পুরস্কার বিতরণকে আরও বৃহত্তর প্রেক্ষাপট দিতে।’আসলে ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো হৈচৈ পড়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে ব্যালন ডি’অর পাবে, তাই নিয়ে চলত ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার কি তাহলে ক্রিকেটেও সেই উন্মাদনা আসতে চলেছে? যদিওবা এই প্রশ্নের সঠিক উত্তর এখনো সময়ের হাতে।তথ্যসূত্র : নিউজ১৮.কম

খেলাধুলা | 1 week ago
আজকের নামাজের সময়সূচি : ৩১ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ৩১ অক্টোবর ২০২৬

আজ  শনিবার (৩১ অক্টোবর), ১৫ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৮ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৪ মিনিট।মাগরিব- ৫:২৪ মিনিট।ইশা- ৬:৩৯ মিনিট।আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:২১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৩ মিনিট।রবিবার, ১ নভম্বের ২০২৬ফজর- ৪:৪৮ মিনিট।সূর্যোদয়- ৬:০৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে–চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে–খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 week ago
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরান যুদ্ধের উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেন শেষে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। দিনের লেনদেনে একপর্যায়ে ব্রেন্টের দাম ১১৮ ডলারে উঠেছিল।অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৪ ডলার ১২ সেন্টে।অক্টোবর মাসে ব্রেন্টের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একাধিক ঘটনার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দিনের মধ্যে সুপারট্যাংকার সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনে আঘাত করেছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা তেলের সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়াচ্ছে।সূত্র : আল জাজিরা

আন্তর্জাতিক | 1 week ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়াবে আজ। একই দিনে কেপটাউন টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে আকর্ষণীয় ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নামবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। মিরপুর টেস্ট: ৪র্থ দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯:৩০ মিনিট, টি স্পোর্টস ত্রিদেশীয় সিরিজ: ফাইনাল পাকিস্তান–শ্রীলঙ্কা বেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড কেপটাউন টেস্ট: ৫ম দিন দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া বেলা ২:৩০ মিনিট, ট্যাপম্যাড জাতীয় ক্রিকেট লিগ সিলেট–চট্টগ্রাম সকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউব ময়মনসিংহ–খুলনা সকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউব ঢাকা–বরিশাল সকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউব রংপুর–রাজশাহী সকাল ৯:৩০ মিনিট, বিসিবি ইউটিউব ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি–ম্যান ইউনাইটেড সন্ধ্যা ৬:৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১  ম্যান সিটি–ব্রাইটন রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–প্যালেস রাত ১১:৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–ফুলহাম রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–দেপোর্তিভো রাত ২টা, টি স্পোর্টস

খেলাধুলা | 1 week ago
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (শনিবার) প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাবে। গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন। এদিকে, আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা | 1 week ago
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এর মধ্যে ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সারাদেশ | 1 week ago
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর সেটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে (এমসিপিএল) পৌঁছেছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক। বর্তমানে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। পাশাপাশি প্রথম ইউনিটের পরবর্তী জ্বালানি পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানিও প্রকল্প এলাকায় আনা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের বাংলাদেশে নিযুক্ত জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রসাটমের জ্বালানি বিভাগের আওতাধীন নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে বিশেষ পারমাণবিক জ্বালানি অ্যাসেম্বলিগুলো তৈরি করা হয়েছে। এগুলোর প্রথম চালান বিশেষ কার্গো উড়োজাহাজে বাংলাদেশে আনা হয়। পাশাপাশি সাইবেরিয়া থেকে প্রথম ইউনিটের পরবর্তী রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় জ্বালানিও পাঠানো হয়েছে।প্রকল্প এলাকায় পৌঁছানোর পর আন্তর্জাতিক বিকিরণ নিরাপত্তাবিধি অনুসরণ করে জ্বালানিভর্তি বিশেষ কনটেইনারগুলো নির্ধারিত সুরক্ষিত সংরক্ষণাগারে রাখা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিঅ্যাক্টরে স্থাপনের আগে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলি চাক্ষুষ ও আধুনিক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হবে। এ জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধি, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এবং রুশ জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিশন কাজ করছে। সব পরীক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র কঠোর পারমাণবিক সুরক্ষাবিধি অনুসরণ করে সম্পন্ন করা হবে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে কয়েক ধাপে সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন নিতে হবে।রাশিয়ার সর্বাধুনিক প্রজন্ম-৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।প্রকল্পটির নকশা প্রণয়ন ও প্রধান সাধারণ ঠিকাদারের দায়িত্ব পালন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

জাতীয় | 1 week ago