Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। কেপটাউনে চলছে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। হকি এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি।ক্রিকেটমিরপুর টেস্ট (২য় দিন)বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল সাড়ে ৯টা, টি-স্পোর্টসত্রিদেশীয় ওয়ানডে সিরিজইংল্যান্ড–শ্রীলঙ্কাবেলা ২টা, ট্যাপম্যাড ও টি-স্পোর্টসকেপটাউন টেস্ট (৩য় দিন)দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা আড়াইটা, ট্যাপম্যাডহকি: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিমালয়েশিয়া–দক্ষিণ কোরিয়াবেলা ৩টা, স্টার স্পোর্টস-২বাংলাদেশ–জাপানবিকেল ৫টা ১৫ মি., স্টার স্পোর্টস-২ভারত–চীনসন্ধ্যা সাড়ে ৭টা, স্টার স্পোর্টস-২কারাবাও কাপএভারটন–নিউক্যাসলরাত ১টা ৪৫ মি., ফ্যানকোড

খেলাধুলা | 1 week ago
আজকের নামাজের সময়সূচি : ২৯ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি : ২৯ অক্টোবর ২০২৬

আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৪৭ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪৬ মিনিট।মাগরিব- ৫:২৬ মিনিট।ইশা- ৬:৪০ মিনিট।আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:২২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০২ মিনিট।শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ফজর- ৪:৪৮ মিনিট।সূর্যোদয়- ৬:০৩ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

মুক্তমঞ্চ | 1 week ago
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর : আত্মস্বাবলম্বী করতে খাজা নেসবতের অস্বচ্ছলদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও মূলধন বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। আজ বুধবার (২৮অক্টোবর) ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান তিন শতাধিক মানুষকে এই অনুদান প্রদান করেন। ছাদকায় জারিয়া হিসেবে অস্বচ্ছলদের কর্মসংস্থান সৃষ্টিতে একক আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে ফাউন্ডেশন থেকে জানা যায়। একই অনুষ্ঠানে দরবার শরীফের প্রতিষ্ঠাতা জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্সবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে তাঁর একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরছ শরীফের তারিখ ২০২৭ সালের ১৩ জানুয়ারী রোজ বুধবার ঘোষণা করেন। ওরছ পাকের প্রস্তুতি উপলক্ষ্যে আগেরদিন মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ওয়াজ নসিহতের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্তরা দরবার শরীফে সমবেত হতে থাকেন। বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের সুখ-শান্তি ও মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

ফেঞ্চুগঞ্জ | 2 weeks ago
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ। দিনভর নানান কর্মসূচিতে ব্যাস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এছাড়াও স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এর আগে, বাংলাদেশ জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিবেন প্রধানমন্ত্রী। সেখানেও বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়াও আজ জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। যাবেন, খ্যাতনামা ব্র্যান্ড ইউনিক্ল হেডকোয়ার্টারে। সেখানে, ইউনিক্ল প্রেসিডেন্ট ও গ্রুপটির বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল করপোরেশনের গভর্ণরের সঙ্গেও  বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় | 2 weeks ago
নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার,  ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা

নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বকেয়া পরিশোধের প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়তি ব্যয় মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বাড়ানো হয়েছে।এর অংশ হিসেবে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। এ নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে গতকাল পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আজকের নিলামে আরও ৫ হাজার কোটি টাকা তোলা হলে মাসটিতে ঋণের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার ৩০০ কোটি টাকা। এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে ৫৬ হাজার কোটি, আগস্টে ৫০ হাজার কোটি এবং সেপ্টেম্বরে সাড়ে ৪১ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার।কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। এ কারণে স্বল্পমেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আয়োজন করা হয়েছে।সাধারণত সরকার ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে ১৪ দিন মেয়াদি বিল ইস্যু করা হয়।তবে নিলামে তোলা বিল-বন্ডের পুরো অর্থ সরকারের নিট ঋণ নয়। এর বড় অংশ আগের ঋণের মেয়াদপূর্তিতে পরিশোধ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ২৪ হাজার ২৪৫ কোটি টাকা।বাড়ছে ঋণের সুদহারসরকারের ঋণ নেওয়ার চাপ বাড়ায় ট্রেজারি বিল-বন্ডের সুদহারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৫ অক্টোবর ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। ২৬ অক্টোবর তা বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশে দাঁড়ায়। দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ডও বেড়েছে।অথচ ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ রেকর্ড ৪ লাখ ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গত আগস্ট শেষে এ পরিস্থিতি দেখা যায়। বিপুল তারল্য থাকা সত্ত্বেও সরকারি ঋণের চাহিদা বাড়ায় বিল-বন্ডের সুদহার বাড়ছে।বাংলাদেশ ব্যাংক বলছে, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগ্রহ করতে না পারায় সরকারের ব্যাংকঋণের প্রয়োজন বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক চাহিদা অনুযায়ী ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে ঋণের জোগান দিচ্ছে। চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়ার লক্ষ্য রয়েছে। সুকুকের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন বাড়লে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা কিছুটা কমতে পারে।রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংকনির্ভরতাচলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে এ খাত থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল রেকর্ড ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা।এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা। প্রত্যাশার তুলনায় রাজস্ব আদায় কম হওয়ায় সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতেও ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ছে।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ চলতি অর্থবছরের বাজেটে ১ লাখ ৩১ হাজার ২৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন বেতনকাঠামো পুরোপুরি কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় আরও প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা বাড়তে পারে। এতে আগামী দিনগুলোতে সরকারের অর্থায়নের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতি ও বাণিজ্য | 2 weeks ago
৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে

৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে

৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও বাণিজ্য | 2 weeks ago